- প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১১:২৯ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে গোপালগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে গোপালগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর বিসিক শিল্প নগরী সংলগ্ন মাঠে জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ রিজভী আহম্মদে সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় যুগ্ম আহবায়ক রহমত সিকদার আক্কু, সদস্য মো: সজীব শেখ, কাজী তাছিন (তাসকিন) উপস্থিত ছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর দু:স্থ ও অসহায় মানুশের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য আজীবন কাজ করে গেছেন। আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জিতিয়ে আনতে হবে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!