- প্রকাশিত: ৫ জুন ২০২৬ ০৬:৩৬ পিএম
রাঙ্গাবালীতে বুনো মহিষের মাংসসহ একজন আটক
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া বাজার থেকে বুনো মহিষের মাংস বিক্রির অভিযোগে মোশাররফ রাঢ়ী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
আটক মোশাররফ রাঢ়ী বাইলাবুনিয়া গ্রামের আজাহার রাঢ়ীর ছেলে। তার বসতঘরের ফ্রিজ থেকে প্রায় ৩ কেজি ৮০০ গ্রাম মাংস উদ্ধার করা হয়েছে, যা বুনো মহিষের মাংস বলে ধারণা করছে বন বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে বুনো মহিষের মাংস বিক্রির খবর পেয়ে বন বিভাগের সদস্য ও স্থানীয় লোকজন অভিযান চালান। এ সময় দুইজনকে আটক করার চেষ্টা করা হলে একজন পালিয়ে যান। পরে মোশাররফ রাঢ়ীকে মাংসসহ আটক করা হয়।
বন বিভাগ জানায়, চরমোন্তাজ রেঞ্জের আওতাধীন সোনারচর সংরক্ষিত বনের ভেতরে থাকা বুনো মহিষ জবাই করে একটি চক্র মাংস বিক্রি করছিল-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বলেন, বুনো মহিষের মাংস বিক্রির অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!