- প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৪ এএম
পূজার আনন্দ-ঈদের খুশি কোন একক সম্প্রদায়ের নয়
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান বলেছেন-পূজার আনন্দ কিংবা ঈদের খুশি, কোন একক স¤প্রদায়ের নয় বরং সবই বাঙালির যৌথ সম্পদ। এ মাটিতে সবার রক্ত, সবার অশ্রু মিশে আছে। বাংলাদেশের মাটি বিভাজন চেনে না।
দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী রাধা গোবিন্দ মন্দিরে হিন্দু স¤প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আকন কুদ্দুস আরও বলেন, যে উৎসব মানুষের হৃদয়কে কাছে টানে তা আর কোনোভাবেই রাজনীতির হাতিয়ার হয়ে উঠতে পারবে না। বিগত সরকারের বিভাজন ও ভয় ছড়ানোর নীতি মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছিল। তবে বিএনপি ক্ষমতায় এলে বাংলার আকাশ যেমন সবার, তেমনি মসজিদ-মন্দিরও সবার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র নিশ্চিত করবে।
সভায় মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল রায় সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম মনজুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী সরোয়ার, উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বেবী প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!