- প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫ ০২:০৯ পিএম
পটুয়াখালীতে ক্যাম্পে ঘুমন্ত র্যাব সদস্যের মৃত্যু
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামান (৩০) নামের এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে তাকে ওই ক্যাম্পের ব্যারাক থেকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবর রহমানের ছেলে। জানা গেছে, নিহত র্যাব সদস্যের স্ত্রী ও তিন সন্তান গ্রামের বাড়িতে থাকেন।
তার সহকর্মীদের সূত্রে জানা যায়, সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত ডিউটি শেষ করে ব্যারাকে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। পরে জোহরের নামাজের সময় হলেও সে ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা তাকে ডাকতে থাকেন। বারবার জাগানোর চেষ্টা করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহম্মেদ বলেন, এটা হয়তো স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারপরও লাশ ময়নাতদন্ত করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!