- সঞ্জিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ০৭:২৬ পিএম
পটুয়াখালীতে সাংবাদিককে ফেইজবুক লাইভে অপ প্রচার করায় সাংবাদিক মহল নিন্দা
পটুয়াখালীতে পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইজবুক লাইভে অপ প্রচারের অভিযোগ উঠেছে মহিলা সাংবাদিক রুনা হাওলাদারের বিরুদ্ধে । এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান ।
রবিবার (২৯জুন) সম্প্রতি পটুয়াখালীর চৌরাস্তা টোল প্লাজা শ্রমিক ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর গত ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাংবাদিক রুনা হাওলাদারকে উদ্দেশ্য করে অপপ্রচার, অশালীন ভাষায় গালাগাল এবং দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির পরিচয় অনুসন্ধান করে জানা গেছে, তিনি রুনা হাওলাদার (রুনা) নামে পরিচিত। তাঁর পিতা মৃত আবুল হোসেন হাওলাদার এবং তিনি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের বাসিন্দা।
সাংবাদিক রুনা হাওলাদার বলেন, “পটুয়াখালীর চৌরাস্তা টোল প্লাজায় পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে প্রভাবশালীরা ফেসবুক ফেসবুক লাইভে এসে আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দেন। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ রায় বলেন, ছোটবেলা থেকে রুনু হাওলদার মানুষের উপকারে করে আসছেন। প্রায় এক যুগ ধরে পটুয়াখালীতে বসবাস করেন আমরা জানি তিনি সাংবাদিক পেশায় আছেন এবং এলাকার মানুষের উপকার ও করেন। রুনুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করায় ডাকুয়া ইউনিয়ন পরিষদ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রতন দি তালতলী ইউনিয়নের গণমাধ্যম কর্মী সাগর খান বলেন, রুনা আপা একজন গণমাধ্যম বান্ধব মানুষ। গণমাধ্যমের কোন মানুষ তার কাছে গেলে তিনি নিষ্ঠার সাথে কাজ করেন। গোলখালী ইউনিয়নের গণমাধ্যম কর্মী নাসির উদ্দিন হাওলাদার বলেন, রুনু আপা আমাদের প্রাণের স্পন্দন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য তার বিরুদ্ধে এই অপপ্রচার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গলাচিপা পৌরসভার গণমাধ্যম কর্মী কমল সরকার বলেন, আসলেই ভুল বোঝাবুঝির কারণেই এই অপপ্রচার আমি চাই আমরা নিজেরা বসে বিষয়টি সমাধান করি।রুনু হাওলাদার বলেন, সত্য পথে থাকলে প্রভাবশালীদের বিরুদ্ধে নিউজ করলে এভাবে বিপদ আসবে এটা জেনেই সব সময় চলি আর চলবো।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!