- প্রকাশিত: ১৭ মে ২০২৬ ১০:৩৩ এএম
পটুয়াখালীতে দুই দিন ব্যাপী শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত
সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীতে দুই দিন ব্যাপী ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত হয়েছে। রামকৃষ্ণ- বিবেকানন্দ সেবা সংঘ পটুয়াখালীর আয়োজনে নতুন বাজার মদনমোহন জিউর আখড়াবাড়িতে রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব অনুষ্ঠানের শেষ দিনে রাত ৯ টায় রামকৃষ্ণ-বিবেকানন্দ সেবা সংঘ পটুয়াখালীর সভাপতি সহকারি অধ্যাপক (অবঃ) অশোক কুমার দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল দাসের সঞ্চালনায় বরিশাল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজিতাত্মানন্দজী মহারাজ এর উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, বাগেরহাট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী গুরুসপবানন্দ মহারাজ।
আরও বক্তব্য রাখেন পটুয়াখালী মহানাম সেবাসংঘের সভাপতি সুভাষ চন্দ্র শীল ও সনাতন ধর্মের প্রবীন ব্যক্তিত্ব নিত্যা নন্দকর্মকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, “আমাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা ও আদর্শ এবং শ্লোগান হচ্ছে ধর্ম যার যার, বাংলাদেশ সবার।” তিনি অনুষ্ঠানে উপস্থিত সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা সংখ্যলঘু নয়; আমরা-আপনারা এ দেশেই জন্ম গ্রহন করেছি, আমরা সবাই বাংলাদেশেরই নাগরিক।”
আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় ও প্রসাদ বিতরণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!