- সঞ্জিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ১০:৩১ পিএম
পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা আব্বাস আলী (৫০) নামের এক ধর্মীয় ও রাজনৈতিক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরহুম মাওলানা আব্বাস আলী দীর্ঘ সময় ধরে স্থানীয় পর্যায়ে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ধর্মীয় ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার সরব উপস্থিতি ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতাকর্মীদের মাঝে শোকের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, যা পরবর্তী সময়ে জানানো হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!