শিরোনামঃ

প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে সমগতের প্রশিক্ষণ

প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা (Technology Facilitated Gender Based Violence- TFGBV) বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সমগত আয়োজিত এ প্রশিক্ষণ নগরীর একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।


প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দিপু হাফিজুর রহমান। প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রতিভা শারমিন নিটোল। উপস্থাপনায় ছিলেন মোমেনা শিফা রুমকি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগতের উপদেষ্টা জোহোরা মমতাজ সাকি।


প্রশিক্ষণে প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন রূপ, এর প্রভাব, প্রতিরোধের কৌশল এবং ভুক্তভোগীদের সহায়তায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে ধারণা দেওয়া হয়।


সমগত-এর সভাপতি নাজনীন সুলতানা জানান, তথ্যপ্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে অনলাইনভিত্তিক সহিংসতা ও হয়রানির ঘটনাও বাড়ছে। এ বাস্তবতায় ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধমূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক আলোচনা, মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?