- প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ০৮:২৩ পিএম
প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ
তারিখ ঃ ৫ জুলাই ২০২৬
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটি সৌজন্য করেছেন। এসময় গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল রাতে গলাাচিপা অফিসার্স ক্লাবে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন), সদস্য সচিব হাসান মাহবুব (সংবাদ), সদস্য মাসুদুর রহমান (ডেসটিনি), রাকিবুল হাসান রুসেল (দৈনিক জনতা) ও সঞ্জীব কুমার সাহা (দৈনিক সমাচার) এদের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইমুন রহমান এলিট (কালের কন্ঠ), সোহাগ রহমান (যুগান্তর), মো. রিয়াদ হোসাইন (যায়যায়দিন), হাসান এলাহী (মাই টিভি),কমল সরকার ( ঢাকা প্রতিদিন ), সঞ্জিব দাস (বাংলাদেশ বুলেটিন), বিনয় কর্মকার (রূপালী বাংলাদেশ), পঙ্কজ গাঙ্গুলী (সংবাদ সকাল), মোঃ উজ্জল (চ্যানেল এস টিভি), শিশির হালদার (নিউজ টুএনটিওান টিভি),জসিম উদ্দিন (খোলা কাগজ), (সাব্বির আহমেদ ইমন (এশিয়ান টিভি), মাজহারুল ইসলাম মলি (মানব জমিন), জসিম (সমাচার) হুজ্জাতুল ইসলাম সাচ্চি (নাগরিক টিভি), মৃদুল দত্ত (ইত্তেফাক) চয়ন বিশ্বাস (দেশের পত্র) প্রমুখ
এসময় প্রতিমন্ত্রী গলাচিপার সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও এলাকার উন্নয়নে স্বচ্ছ সাংবাদিকতার আহ্বান জানান। তিনি বলেন, সংবাদকর্মীরা একটি এলাকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!