- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৫:৩৭ পিএম
প্রতিমাসহ মন্দির গায়েবের ঘটনায় মামলা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে হিন্দু পরিবারের জমি দখল করতে রাতের আধাঁরে প্রতিমাসহ মন্দির গায়েবের ঘটনায় সোমবার দিবাগত রাতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুইজনের নামোল্লেখ সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়েছে। নামোল্লিখিত আসামীরা হলো- সুন্দরদী গ্রামের মৃত নুর মোহাম্মদ মুন্সীর ছেলে মোস্তফা মুন্সী ও তার স্ত্রী রাজিয়া সুলতানা।
মামলার বাদী সুন্দরদী গ্রামের কেশব দাসের স্ত্রী স্বরসতি দাস অভিযোগ করে বলেন, আমাদের জমির ওপর রাধা-গোবিন্দ ও কালী মন্দির স্থাপন করে পূজার্চনা করে আসছিলাম। দীর্ঘদিন যাবত ওই জমির ওপর লোলুপ দৃস্টি পরে স্থানীয় ভূমিদস্যু মোস্তফা মুন্সী গংদের। জমি দখলের জন্য ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দিয়েও মোস্তফা গংরা জমি দখলে ব্যর্থ হয়।
তিনি আরো বলেন, রোববার বিকেলে মন্দিরে পূজার্চনা করতে গেলে মোস্তফার স্ত্রী ও তাদের ভাড়াটিয়া লোকজনে বাঁধা প্রদান করে। পরবর্তীতে পূজা করতে না পেরেই মন্দির থেকে চলে আসি। সোমবার (২৭ অক্টোবর) সকালে মন্দিরে পূজা করতে গিয়ে দেখি ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে। অভিযোগ করে করে তিনি আরও বলেন, ভূমিদস্যু মোস্তফা ও তার স্ত্রী রাজিয়া তাদের এবং তাদের ভাড়াটিয়া লোকজন মিলে আমাদের জমি দখল করতে এই অপরাধ করেছে বলেও তিনি উল্লেখ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই নাঈমুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলমান আছে। পাশাপাশি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এই বিভাগের আরো খবর
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!