- প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ১০:১১ পিএম
যবিপ্রবিতে আই ইইই’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এ আই ইইই শাখার উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শরিফ হোসেন গ্যালারি-তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন ইইই বিভাগের শিক্ষার্থী সাওয়াদ।
জাহিদুল ইসলাম শান্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ তারেকুজ্জামান,প্রভাষক জাহেদুল ইসলাম এবং মোঃ নাজমুল হাসান ।
ইফতার মাহফিলে প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গত এক বছরে আইইই শাখার বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইইই বিভাগের শিক্ষার্থী রিফাত ইসলাম রনি।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, আইইই’র কার্যক্রম শিক্ষার্থীরা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাসে যবিপ্রবিতে প্রথমবারের মতো আইইই কনফারেন্স আয়োজনের আশ্বাস প্রদান করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!