- প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ০৮:৪৬ পিএম
জিয়ানগরের ইউএনও’র উদ্যোগে ড্রেন পরিষ্কার
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান নিজ উদ্যোগে ইন্দুরকানী বাজারে ঘুরে ঘুরে ময়লায় ভরা ও অকেজো অবস্থায় থাকা ড্রেনগুলো পরিষ্কার অভিযান পরিচালনা করে ব্যবহারযোগ্য করে তুলেছেন। এখন অচল থাকা ড্রেনগুলো সচল হচ্ছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ইন্দুরকানী বাজারের সোনালী ব্যাংক রোড, এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় রোড এবং সদর রোডে অবস্থিত ড্রেনগুলো ইন্দুরকানী বাজার কমিটির মাধ্যমে চলমান পরিষ্কার-পরিছন্নতা অভিযানের আওতায় পরিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে সিংহভাগ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ইন্দুরকানী বাজারের গুরুত্বপূর্ণ সমস্যা দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান নিজ উদ্যোগে পরিদর্শনে আসেন।
পরে ব্যবসায়ীদের দাবিতে এবং ক্রেতাদের সুবিধার্থে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন, যার মধ্যে অন্যতম ছিল ড্রেনেজ পরিষ্কার। বাজারের ড্রেনগুলো ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় মশার উপদ্রব বেড়ে যায়। আটকে থাকা ময়লার কারণে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় দোকানপাট তলিয়ে যায়।
রাস্তার উপর পানি উঠলে গাড়ি চলাচল ও পথচারীরা বিভিন্ন সমস্যায় পড়েন। বাজারের দোকানিরাও এডিস মশার আতঙ্কে থাকেন। ড্রেন পরিষ্কার অভিযানের বিষয়ে বাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমার বাসার সামনের ড্রেনটি দীর্ঘদিন ধরে অকেজো ছিল। আজ পরিষ্কার হওয়ায় খুব ভালো লাগছে। এখন মশার সংখ্যা কমবে এবং ড্রেন উফলে দোকান ও রাস্তার উপর পানি উঠবে না। এই মহৎ কাজের জন্য সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
জিয়ানগর উপজেলার ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। দোকানিকে নিজ উদ্যোগে তার দোকানের সামনের এলাকাসহ ড্রেন পরিষ্কার রাখতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে এবং বাজার কমিটিকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখতে হবে।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!