- প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ০৮:৪৭ পিএম
বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই
রিয়াজুল হক সাগর, রংপুর।
বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আজ ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে রংপুর সফরে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
(জন্ম ১৯৭১-মৃত্যু ২০২৬) তাঁর মৃত্যু দিনে কিছু উদ্ধৃতি...
"মানুষের বিচার মানুষে করে
মানুষ মানুষে কাঁদায়
অবিচার করে মানুষের প্রতি
বোধ যখনই বিদায়
ধর্মে বর্ণে ব্যবধান নহে
মানুষ জিন্দাবাদ
মানবতার গাহিব গান
গাহি সাম্যবাদ।”
— মাহমুদুল হাসান নিজামী
কবি, গবেষক, গীতিকার, সাহিত্যিক, অনুবাদক বহু ভাষাবিদ ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন। পিতা- মরহুম মওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মাতা - মরহুমা মায়মুনা খাতুন । জাতীয় কবিতা মঞ্চ এবং জাতীয় সাংবাদিক মঞ্চের প্রতিষ্ঠাতা তিনি ও দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৭০টিরও বেশি, তাঁর নিজ মুখে শোনা। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমীন!
তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । ওনার পরিবারের লোকজন রাঙ্গামাটি থেকে রওয়ানা হয়েছেন।আগামীকাল দুপুর ১২/১ টার দিকে হয়তো লাশ তাঁর পরিবারের হাতে হস্তান্তর হতে পারে বলে এমনটি জানিয়েছেন পরিবার ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!