- প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ০৫:৩০ পিএম
কেশবপুরে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে মাটি কাটায় অর্থদণ্ড।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
মাটি কেটে কৃষি জমি সংস্কার ও বিক্রির অপরাধে কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি গ্রামের ছালেহা বেগম নামে এক বিধবা মহিলাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (০৪-০৩-২৬) দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন সঙ্গীয় ফোর্স নিয়ে সাগরদত্তকাটি গ্রামে এক বিশেষ অভিযান চালায়। এ সময় ঘটনার সত্যতা মেলায় তৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ বিধবা মহিলাকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। তবে উপজেলার বিভিন্ন স্থানে একটি মহল অবাধে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলেও অজ্ঞাত কারণে তারা প্রশাসনের হাত থেকে পার পেয়ে গেলেও একজন বিধবাকে জরিমানা করায় প্রশাসনের প্রতি এলাকাবাসীর এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। এবং প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!