- প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫ ০৫:৪৪ পিএম
বোরহানউদ্দিনে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এহেসানুল করিম এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক,ভোলা।
ভোলা বোরহানউদ্দিন উপজেলার সাবেক পক্ষিয়া ইউনিয়নের ও বর্তমান দেউলা ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা মো. এহেসানুল করিম এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগে তদন্ত শুরু হয়েছে,ভুক্ত ভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ২০ আগস্ট বুধবার থেকে এ তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযোগকারীদের সাথে কথা হলে তারা জানান,উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মো. ছেলামত মাতাব্বর অভিযোগ করে বলেন, ২১৬০ টাকার দাখিলার কাগজ দিয়ে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে। আমরা তো কাগজ পড়তে পারি না। বাড়ীতে নিয়ে গেলে বলে ২১৬০ টাকা শুধু রাজস্বতে জমা হয়েছে বাকী টাকা এ উপ-সহকারী কর্মকর্তা হাতিয়ে নিয়েছে। তিনি আরও অভিযোগ করে বলেন, গত ১৫ হতে ২০ দিন পূর্বে ৩০ টাকার দাখিলা দিয়েও আমার কাছ থেকে ৫শত টাকা নেয় এ তসিলদার।
এছাড়া একই ইউনিয়নের আনিসুল হক অভিযোগ করে বলেন, এ উপ-সহকারী কর্মকর্তা আমার তদন্ত রির্পোট দিবে বলে ১০ হাজার টাকা দাবী করেন। পরে ৮ হাজার টাকা দিলেও সে আমার পক্ষে কাজ করেনি। এর প্রতিবাদ করলে সে আমাকে ৫ হাজার টাকা লোক দিয়ে ফেরত দেন। তিনি ইউনিয়নের অসংখ্য মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। আমরা ভুক্তভোগীরা তদন্ত পূর্বক এ উপ-সহকারী কর্মকর্তার সঠিক বিচার দাবী করছি।
একই ইউনিয়নের তারাপদও চক্রবর্তী (ঠাকুর) অভিযোগ করে বলেন, এ উপ-সহকারী কর্মকর্তা নামজারীর জন্য আমার কাছ থেকে ৬ হাজার টাকা নেয়। পরে আমি শুনছি নামজারী করতে ১১৫০ টাকা লাগে।
একই ইউনিয়নের মোঃ জসিম নামে একজন অভিযোগ করে বলেন,আমি চট্টগ্রামে শ্রমিকের কাজ করি,আমার স্ত্রী এই ভূমি সহকারী কর্মকর্তার কাছে নাম জারি করতে গেলে,তার কাছ থেকে ৫০০০ টাকা দাবি করে এই কর্মকর্তা'পরে ৪৫০০ টাকা দিয়ে নামজারি করতে হয় যেখানে সরকারি খাতে জমা হয়েছে ১১৭০ টাকা,বাকি টাকা ঘুষ হিসেবে তিনি দিয়েছেন।
একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মেহেদী হাসান বাপ্পি অভিযোগ লিখিত অভিযোগ করে বলেন,আমাকে ১৪৪ টাকার দাখিলা দিয়ে আমার কাছ থেকে ৩৫০০ টাকা নেই,আমি এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি০ এর কাছে লিখিত ও অভিযোগ দায়ের করেছি।
এদিকে একই ইউনিয়নের মো. তরিকুল ইসলাম এর কাছ থেকে দুই হাজার টাকা ঘুষ ও মো. ইমরান কে হয়রানী ও অপমানিত করা বিষয়ে এ উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা ভূমি সহকারী কমিশনার এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে দ্রুত তাকে পক্ষিয়া ইউনিয়ন হতে দেউলা ইউনিয়নে বদলী করা হয় বলে জানান ভুক্তভোগী এমরান। এ সমস্ত অভিযোগের আলোকে ২০ আগস্ট অভিযোগকারী এবং এ ইউনিয়ন উপ-সহকারী কে শুনানীর জন্য উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. মেহেদী হাসান লিখিত নোটিশ করেন বলেও জানান ভুক্তভোগী এমরান।
এদিকে যানা গেছে,এর আগেও এহসানুল করিমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যর অভিযোগে ভূমি মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করে কোন ফলাফল পাননি ভুক্তভোগী পরিবারগুলো,এহসানুল করিমের টাকার কাছে যেন তদন্ত কর্মকর্তারাও ম্যানেজ হয়ে যায়,এবার ভুক্তভোগীদের দাবি তদন্ত কর্মকর্তারা ম্যানেজ না হয়ে যেন সঠিক প্রতিবেদন দাখিল করে তাকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে পারেন।
এব্যাপারে উপ-সহকারী কর্মকর্তা মো. এহেসানুল করিম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে সহ অনেক কে এমনি বদলি করা হয়েছে কোন অপরাধের কারনে বদলি হয়নি। আমি ওই ইউনিয়ন হতে দেউলা ইউনিয়নে চলে আসছি কারণে অনেকে আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে।
এ বিষয় জানতে চাইলে,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামান আজকের পত্রিকা কে বলেন,ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ২০ শে আগস্ট বুধবার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা(তহসিলদার) এহসানুল করিম কে লিখিত নোটিশ করে অভিযোগকারীদের সামনেই ডাকা হয়েছে,তদন্ত চলমান আছে,আমরা যে অভিযোগগুলোর সত্যতা পেয়েছি সেগুলোর প্রতিবেদন দাখিল করে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার( ভূমি) নির্দেশ প্রদান করেছি তদন্ত করার,তদন্ত শেষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে
এই বিভাগের আরো খবর
-
রাহাদ সুমন:কম খরচে অধিক লাভের আশায় বরিশাল কৃষি অঞ্চলে দ্রুত বাড়ছে সয়াবিনের আবাদ। চলতি ইরি-বোরো ও রবি মৌসুমে বিভাগে সয়াবিনের...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ০৩ মার্চ (মঙ্গলবার) নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এ...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা...
-
ইন্দুরকানী উপজেলা প্রতি নিধি ঃ ৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়ন ১ নং চাড়াখালী ওয়ার্ড । এলজি,ই,ডি ব্রিজের উপর ও রাস্তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!