- প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ০৫:৩২ পিএম
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত-১৫
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা অন্তত: ১৫ যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। মারাত্মক আহত ৫জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, দূর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধার কাজ শেষ হলে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ রয়েছে। তারা আইনী পদক্ষেপ গ্রহন করবেন।
স্থানীয়রা জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর দুটি গতিরোধক দেয়া হয়েছে। এর কারনে প্রায় সময় দূর্ঘটনা ঘটছে। যানবাহনে গতি থাকার কারনে গরিরোধক পার হতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এতে প্রায় সময় দূর্ঘটনা ঘটছে, অনেক আহত হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!