- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ১১:৫২ পিএম
প্রবাসীদের সহায়তায় নর্থ সাইপ্রাস থেকে এলো নিহত উজ্জলের লাশ
নর্থ সাইপ্রাসে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নিহত উজ্জল মিয়ার লাশ টাকার জন্য আটকে ছিলো ওই দেশের হাসপাতাল মর্গে। অবশেষে নর্থ সাইপ্রাসের সাংবাদিক, শ্রম মন্ত্রণালয় ও নর্থ সাইপ্রাসে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় শুক্রবার (৩ জুলাই) নর্থ সাইপ্রাস থেকে কারগো বিমানযোগে উজ্জল মিয়ার লাশ বাংলাদেশে পাঠানো হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে নর্থ সাইপ্রাস প্রবাসী কল্যাণ পরিষদ বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক মো. ইফাদ হোসেন বিদ্যুৎ জানান, দীর্ঘ ১০ বছর ধরে নর্থ সাইপ্রাসে প্রবাস জীবনে ছিলো নরসিংদীর বাসিন্দা উজ্জল মিয়া। গত তিন মাস পূর্বে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে এখানের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ায় নর্থ সাইপ্রাসের ৩ লাখ ৪৩ হাজার ১৯৯ লিরা পাওনা ছিলো উজ্জল মিয়ার কাছে। এরইমধ্যে গত ২৪ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন উজ্জল। যে কারনে হাসপাতালের পাওনা পরিশোধ না করায় এবং নর্থ সাইপ্রাসের সঙ্গে বাংলাদেশের কোন কুটনৈতিক মিশন না থাকায় হাসপাতালের মর্গেই পড়ে ছিলো উজ্জলের লাশ। পরবর্তীতে নর্থ সাইপ্রাসের বাংলাদেশ কমিউনিটির সভাপতি ঈসমাইল হোসেন, নর্থ সাইপ্রাসের সাংবাদিক ও শ্রম মন্ত্রণালয়ের সহায়তায় হাসপাতালের পুরো ফি মওকুফ করা হয়।
নর্থ সাইপ্রাস প্রবাসী কল্যাণ পরিষদ বরিশাল বিভাগীয় কমিটির সদস্য সচিব তানভির ইসলাম বাপ্পা জানান, হাসপাতালের ফি মওকুফ করার পর নিহত উজ্জলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে লাশ দেশে পাঠানোর জন্য অর্থের প্রয়োজন দেখা দিলে নর্থ সাইপ্রাসের বাংলাদেশ কমিউনিটির আরেক সভাপতি ইমাম হোসেনের নেতৃত্বে স্থানীয় শ্রম মন্ত্রণালয়, সোনাগাজি ও নোয়াখালী কমিউনিটি এবং নর্থ সাইপ্রাস প্রবাসী কল্যাণ পরিষদ বরিশাল বিভাগীয় কমিটির আর্থিক সহায়তায় বিমান খরচ, কফিন বক্স সহ এয়ারপোর্ট পর্যন্ত পৌছানোর যাবতীয় খরচ বহন করে উজ্জল মিয়ার লাশ বাংলাদেশে পাঠানো হয়।
এই বিভাগের আরো খবর
-
নর্থ সাইপ্রাসে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নিহত উজ্জল মিয়ার লাশ টাকার জন্য আটকে ছিলো ওই দেশের হাসপাতাল মর্গে। অবশেষে নর্থ...
-
তিস্তা নদীর অব্যাহত ভাঙনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি-মিনা বাজার ও মিনা বাজার-কালিগঞ্জ খেয়াঘাট এলাকার দুটি গুরুত্বপূর্ণ রক্ষা বাঁধ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!