- প্রকাশিত: ২০ মে ২০২৬ ০৭:০১ পিএম
প্রবাসী স্ত্রীর সবকিছু কেড়ে নিয়ে দ্বিতীয় বিয়ে, অতঃপর হামলা
নিজস্ব প্রতিবেদক:
স্বামীর অধিকার পেতে শশুর বাড়িতে এসে শাশুড়ি ও ননদের হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হনুফা বেগম (৩৩) নামের এক গৃহবধূ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন হনুফা বেগম জানিয়েছেন, আট বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের মো. ইসতিয়াক উদ্দিনের ছেলে নুরুন্নবির সাথে তার (হনুফা) পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অতঃপর উভয়ের সম্মতিতে তারা বিয়ে করে ঢাকায় বসবাস করেন।
মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের নয়াখালী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে হনুফা বেগম আরও বলেন, বিয়ের কয়েকমাস পর স্বামী নুরুন্নবি কর্মের সুবাদে মালয়েশিয়া চলে যায়। সেখানে অনেক কষ্টে দিনযাপনকালে আমি তাকে নগদ অর্থ দিয়ে সহায়তা করি। পরবর্তীতে স্বামী নুরুন্নবির পরামর্শে আমিও সৌদি আরব চলে যাই। আট বছর আমি সৌদি আরবে থাকাকালীন স্বামী ও তার বাবাকে প্রায় ৫ লক্ষাধিক টাকা দিয়েছি।
হনুফা বেগম বলেন, গত কয়েক মাস আগে আমি দেশে এসে জানতে পারি আমার স্বামী নুরুন্নবি আমার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করে আবার মালয়েশিয়া চলে গেছেন। বিষয়টি জানতে পেরে গত এক সপ্তাহ ধরে স্বামীর অধিকার পেতে আমি নুরুন্নবিদের বাড়িতে অবস্থান করছি।
অভিযোগ করে হনুফা বেগম বলেন, শারিরিকভাবে আমি অসুস্থ থাকায় গৌরনদী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সোমবার (১৮ মে) বিকেলে স্বামীর বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার শশুরের নির্দেশে শাশুড়ি কইতোরি বেগম ও ননদ তানিয়া আক্তার আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করে।
হামলার বিষয়ে জানতে অভিযুক্ত কইতোরি ও ননদ তানিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!