- প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৪ পিএম
“প্রাণনাশের হুমকি পাচ্ছি” — বরিশাল রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন মল্লিক
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে জমি দখল, জালিয়াতি ও হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উজিরপুর উপজেলার ইসলাদি গ্রামের মৃত ইসমাইল মল্লিকের ছেলে মো. দেলোয়ার হোসেন মল্লিক (দুলাল)। মঙ্গলবার বেলা ১২টায় অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
দেলোয়ার হোসেন অভিযোগ করেন, প্রায় দুই বছর ধরে পার্শ্ববর্তী মাদারশি গ্রামের আল মামুন মল্লিক ও তার পরিবারের সদস্যরা তার পৈতৃক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে একাধিক দেওয়ানি মামলা চললেও আদালতের রায়ে তিনি জমির মালিকানা প্রমাণ করেছেন বলে দাবি করেন। তিনি আরও বলেন, প্রতিপক্ষ পক্ষ জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নামজারি করে জমি দখলের চেষ্টা করেছে এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়েছে।
এমনকি গত বছরের ডিসেম্বরে উজিরপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের ভেতরে তাকে ও তার পরিবারকে হামলার শিকার হতে হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন প্রশাসনের প্রতি তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন মল্লিকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!