- প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৬ পিএম
পলিথিন-প্লাস্টিক ব্যবহার ও দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা
মাসুদ রেজা ফয়সাল:
“প্লাস্টিক দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩টায় উপজেলার ৩নং রামনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ সভা হয়।
সভায় জানানো হয়, প্রকল্পের অধীনে দেশের উপকূলীয় অঞ্চলের ৫ জেলার ১৭টি উপজেলায় ১৭টি যুব নেটওয়ার্ক কাজ করছে। তারা স্থানীয় বাজার কমিটি, ব্যবসায়ী প্রতিনিধি ও সমাজের গুণীজনদের সঙ্গে প্রচারাভিযান পরিচালনার মাধ্যমে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি করছে।
বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ৬০ শতাংশ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলার উপকূলীয় এলাকায় প্রাকৃতিক ভারসাম্য ও সুরক্ষায় এ বন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রায় ৩০ লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের ওপর নির্ভরশীল। ১৯৯৯ সালে সরকার সুন্দরবন সংলগ্ন ১০ কিলোমিটার এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। এরপরও অযাচিত প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের কারণে দূষণ বেড়ে চলেছে।
সভায় সভাপতিত্ব করেন হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ তাসমিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ সাইদুজ্জামান, রামনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বাকী বিল্লাহ, রামনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ মালেক খান, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতা মোঃ ইদ্রিস শিকদার, ইকো সুন্দরবন বরগুনা জেলা সমন্বয়কারী অনুপ রায় এবং জেলা কো-অর্ডিনেটর মোঃ খলিলুর রহমান।
আলোচকরা বলেন, সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমানো এখন সময়ের দাবি। সচেতনতা এবং সামাজিক উদ্যোগ ছাড়া এ বিপর্যয় রোধ সম্ভব নয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!