- প্রকাশিত: ১ জুলাই ২০২৫ ০২:৪৪ পিএম
পিরোজপুরের দুই খুনের আসামি ঢাকায় গ্রেপ্তার হত্যাকাণ্ডের পর তিনি ঢাকায় পালিয়ে যান এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দু রকানীপ্রতিনিধি, ঃ
পিরোজপুরের দুই খুনের আসামি ঢাকায় গ্রেপ্তার
গ্রেপ্তার ইউনুস আলী শেখ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইউপি সদস্য শহিদুল ইসলাম ও তার ভাবী মুকুলী বেগমকে কুপিয়ে হত্যা এবং শহিদুলের স্ত্রী রেহেনা বেগমকে গুরুতর আহত করার মামলার প্রধান আসামি ইউনুস আলী শেখকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে ঢাকার দক্ষিণখানে আজমপুর জয়নাল মার্কেটের কাছে র্যাব-২ এর সহায়তায় অভিযানে গিয়ে পুলিশ ইউনুস শেখকে গ্রেপ্তার করে। পরে র্যাব রাতে মোহাম্মদপুর থানায় ইউনুস আলীকে সোপর্দ করেন। সেখান থেকে ইউনুসকে মঙ্গলবার সকালে ইন্দুরকানী থানায় নিয়ে আসেন এস আই সাখাওয়াত, এএসআই আনোয়ার, কনেস্টবল মো. মামুন হোসেন ও মো. মশিউর রহমান।
পুলিশ জানায়, ইউনুস আলী শেখ ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের পর তিনি ঢাকায় পালিয়ে যান এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
তদন্তে জানা যায়, ইউনুস শেখ ১৭ জুন জাজিরা এয়ারওয়েজে সৌদি আরবের কাসিম যাওয়ার টিকিট কাটেন। ২ জুলাই তার ফ্লাইট ছিল। পুলিশ ধারণা করছে, হত্যাকাণ্ডের পরই তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পর রাতে ইউনুসের ভাই রফিকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!