- প্রকাশিত: ২৫ মে ২০২৬ ০৫:৫৭ পিএম
তথ্যমন্ত্রীর সঙ্গে জিওপি নেতার সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন এমপি'র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস মিয়া।
বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে গৌরনদী উপজেলার সন্তান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মো. ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাত শেষে অনুষ্ঠিত আলোচনাসভা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদ নেতা।
সোমবার (২৫ মে) দুপুর দুইটার দিকে রাজধানীর হেয়ার রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, স্থানীয় উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন উভয় নেতা।
আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। রাজনৈতিক ভিন্নমত থাকলেও জনগণের কল্যাণ ও জাতীয় স্বার্থে ইতিবাচক যোগাযোগ বজায় রাখার বিষয়টি আলোচনায় উঠে আসে।
এ সময় তরুণ প্রজন্মের ক্ষমতায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড সম্প্রসারণ এবং যুবসমাজকে সামাজিক অবক্ষয়, মাদক ও সহিংসতা থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মো. ইলিয়াস মিয়া বলেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাত। আমরা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণে গঠনমূলক আলোচনা করেছি।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের উন্নয়ন ও জনস্বার্থে সংলাপের সংস্কৃতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার উন্নয়নে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে তথ্যমন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতার মনোভাব প্রকাশ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!