- প্রকাশিত: ২৬ মে ২০২৬ ০১:২৬ পিএম
বামনায় ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ মোঃ হাবিবুর রহমান আদিল (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বামনা-কাঠালিয়া আঞ্চলিক সড়কের চালিতাবুনিয়া নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান আদিল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাইনচুটকি হরিদ্রা গ্রামের মোঃ আলমগীর হোসেন ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বামনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান চালাচ্ছিল। ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে চালিতাবুনিয়া সাকিনে জনৈক মোঃ ফারুক হোসেনের দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!