- প্রকাশিত: ২৬ মে ২০২৬ ০১:২৪ পিএম
কেশবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ
রুস্তম ফারাজী ,কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক জয়ন্ত বিশ্বাসকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ । জানা গেছে, গত সোমবার (২৫-০৫-২৬) বিকেলে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের চতুর্থ শ্রেণীর ঐ ছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে জয়ন্ত বিশ্বাস। পরে ওই ছাত্রীর পিতা-মাতা ঘটনা জানতে পেরে এলাকাবাসীদের সাথে নিয়ে ধর্ষক জয়ন্ত বিশ্বাসকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষক জয়ন্ত বিশ্বাসকে আটক করে। ধর্ষক জয়ন্ত ওই গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।ধর্ষণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানাই এবং ধর্ষিতা শিশুটিকে উদ্ধার করে তার ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান এই সমাজে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বেড়েই চলছে যা একটা জাতির জন্য এক কলঙ্কের অধ্যায় এবং এভাবে ধর্ষণ হতে থাকলে দিনের পর দিন স্কুলগামী কোমলমতি শিশুদের ধর্ষণ আতঙ্কে থাকতে হয় প্রতিনিয়ত এবং এলাকাবাসীর দাবি ইভটিজিং ,ধর্ষণ এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এক অগ্রণী ভূমিকা হোক যা আমাদের এই জাতির জন্য আগামী দিনে এক কল্যাণ বয়ে আনতে সক্ষম হবে । ধর্ষণকারীর শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!