- প্রকাশিত: ২৬ মে ২০২৬ ০১:৩০ পিএম
বরগুনা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বামনা উপজেলার নিকহাত আরা
মাসুদ রেজা ফয়সাল:
দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, জনবান্ধব সেবা কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান এবং মাঠ প্রশাসনে সফল ভূমিকার স্বীকৃতিস্বরূপ বরগুনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন বামনা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা।
জেলা প্রশাসনের সর্বশেষ মূল্যায়নে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শিক্ষা ও জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে মনোনীত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোসা. নিকহাত আরা বামনা উপজেলায় যোগদানের পর থেকেই প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা, নারী ও শিশু সুরক্ষা, শিক্ষার উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় তার কার্যকর পদক্ষেপ স্থানীয় পর্যায়ে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
তার এই গৌরবময় অর্জনে বামনা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এলাকাবাসীর মতে, একজন মানবিক, কর্মঠ ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে মোসাঃ নিকহাত আরা ইতোমধ্যে বামনার সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোসাঃ নিকহাত আরা বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়। বামনা উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সহযোগিতার ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে এভাবেই আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।"
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!