- প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫ ০৪:৫১ পিএম
পাম্পের সামনে থেকে বাঁশ-বালু-ইট অপসারণ
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে আরিফ ফিলিং ষ্টেশন নামের একটি পেট্টোল পাম্পের সামনে বাঁশের বেড়া ও বালু-ইট রেখে পাম্প অবরুদ্ধ করা হয়েছে। আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পরপরই বাঁশের বেড়া ও বালু-ইট অপসারন করেছে পুলিশ।
পাম্পের মালিক হারুন অর রশিদের মেয়ে পপি আক্তার বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল আরিফ ফিলিং ষ্টেশন ও ষ্টেশনের জমি নিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী হীরা মাঝি সহ আরো কয়েকজনের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। যা নিয়ে উভয় পক্ষের মামলা বরিশাল আদালতে চলমান আছে। এরমধ্যে জমি সংক্রান্ত একটি মামলায় আদালত থেকে স্থিতিবস্থা জারি করা হয়েছে। আদালত থেকে স্থিতিবস্থা জারি থাকার পরও হীরা মাঝি ও তার সহযোগীরা পাম্পের সামনে জোরপূর্বক প্রথমে বাঁশের বেড়া, পরবর্তীতে বালু ও ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যে কারনে এতোদিন পাম্পে কোন যানবাহন ঢুকতে পারেনি। আদালতের নির্দেশনায় বুধবার পাম্পের সামনে থেকে বাঁশের বেড়া, বালু-ইট সরিয়ে দেয় থানা পুলিশ।
এবিষয়ে হীরা মাঝিকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। তবে তার ভাই মানিক মাঝি বলেন, পাম্পের মধ্যে জমি আমাদের, পাম্পের ব্যবসায়িক অংশীদার আমরা। এরপরও আমরা পাম্পের ধারে কাছে যাইতে পারিনা।এনিয়ে আদালতে মামলা চলমান আছে।অপরদিকে আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পরই পাম্পের সামনে থেকে বাঁশের বেড়া, বালু-ইট সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!