- প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ০৭:৪৯ পিএম
পাহারাদারদের জিম্মি করে সাত দোকানে ডাকাতি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে ধারালো অস্রের মুখে বাজারের পাহারাদারদের বেঁধে সাতটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হোসনাবাদ বাজারে এই ঘটনা ঘটে।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য আতাহার মাতুব্বর জানান, নদী পথে একটি স্পিডবোড নিয়ে ১২/১৫ জনের সশস্র সঙ্গবদ্ধ ডাকাতদল সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজারে প্রবেশ করে। বাজারে ঢুকেই প্রথমে অ¯্ররে মুখে পাহারাদার পলাশ ও আয়নাল হককে জিম্মি করে ফেলে। পরবর্তীতে বাজারের সাতটি দোকানের তালা কেটে দোকানে ঢুকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, তিনটি স্বর্নের দোকান থেকে স্বর্নালংকার, একটি বেকারী থেকে নগদ ৪৫ হাজার টাকা, দুইটি মোবাইলের দোকান থেকে নগদ প্রায় সাত লাখ ও দুইটি মুদি দোকান থেকে নগদ ৬০ হাজার টাকা ডাকাত দল নিয়ে লুট করে নিয়েছে। বেকারীতে প্রবেশের সময় বেকারী শ্রমিকরা বাঁধা দিলে তাদেরকে অস্রের মুখে জিম্মি করে রাখা হয়। এমনকি বাজারের সিসি ক্যামেরা ভেঙ্গে দিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবরপেয়ে রাতে এবং সকালে দুইদফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!