- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ০৬:৫৭ পিএম
অভ্যন্তরীণ পাচার ও যৌন শোষণের ঝুঁকিতে থাকা ২৫ শিশুকে ফ্যামিলি কিডস বক্স প্রদান
অভ্যন্তরীণ পাচার ও বাণিজ্যিক যৌন শোষণের ঝুঁকিতে থাকা ২৫ জন শিশুর মাঝে ফ্যামিলি কিডস বক্স বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা সমাজসেবা কার্যালয়, বরিশালে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আখতারুজ্জামান তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু পাচার ও বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, অভ্যন্তরীণ পাচার ও বাণিজ্যিক যৌন শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের চিহ্নিত করে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ২৫ জন শিশুর পরিবারের হাতে ফ্যামিলি কিডস বক্স তুলে দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!