- গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
- প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ০৬:২৭ পিএম
অভিভাবকদের জন্য বিশ্রামালয় করে দিয়ে প্রশংসিত হচ্ছে ছাত্রদল
বরিশালের গৌরনদীতে এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশ্রামালয় ও সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র নির্দেশনায় গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অভিভাবকদের জন্য এ ব্যবস্থা করে দেন।
ছাত্রদল নেতা হীরা রহমান সাদ্দাম ও রবিউল ইসলাম সহ নেতাকর্মীরা জানান, সরকারী গৌরনদী কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় পরীক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরা আসেন। পরীক্ষা শুরু হওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের বাইরে রোদে অভিভাবকদের অপেক্ষা করতে হয়। যা অভিভাবকদের জন্য অস্বস্তিকর। বিষয়টি অনুধাবন করে তীব্র গরমে অভিভাবকদের স্বস্তি দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নির্দেশনায় পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাউনি ও চেয়ার দিয়ে বিশ্রামালয় তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি গরমে কেউ যেন পানির কষ্ট না পায় সেজন্য সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। তারা আরও জানান, পরীক্ষা শুরুর দিন থেকে বিশ্রামালয় ও পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। পরীক্ষার শেষ দিন পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে।
একাধিক অভিভাবকরা জানিয়েছেন, প্রচন্ড গরমের মধ্যে এমন মানবিক আয়োজন সত্যিই প্রশংসনীয়। মেঘ ভাঙ্গা রোদ থেকে বাঁচতে বিশ্রামালয়টি প্রত্যেক অভিভাবকদের জন্য স্বস্তি এনে দিয়েছে। সামাজিক ও জনকল্যাণমূলক কাজে ছাত্র নেতাদের এভাবেই এগিয়ে আসতে হবে।
এব্যাপারে গৌরনদী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, বিশ্রামালয় তৈরি আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচী নয়, বরং তীব্র রোদ ও গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষারত অভিভাবকদের জন্য বিশ্রামালয় তৈরি করে দেওয়া ছাত্রদলের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই বিশ্রামালয় ও সুপেয় পানির ব্যবস্থা করে সর্বত্র প্রশংসিত হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের এই ক্ষুদ্র প্রয়াস অভিভাবক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!