- প্রকাশিত: ৬ জুন ২০২৬ ১২:৪২ পিএম
অসুস্থ মোসলেম ফরায়জির পাশে প্রশাসন ও সমাজসেবী জামাল হোসেন
মো. জাহিদুল ইসলাম
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের অসুস্থ মোসলেম ফরায়জির পরিবারকে ঘিরে চলমান পারিবারিক বিরোধ ও মানবিক সংকটের ঘটনায় অবশেষে প্রশাসনের দৃষ্টি পড়েছে। দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটানো পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় সমাজসেবীরা। এতে পরিবারটির মাঝে ফিরে এসেছে স্বস্তি ও নতুন আশার আলো।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা এবং দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অসুস্থ মোসলেম ফরায়জি ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ মোসলেম ফরায়জি তার প্রাপ্য পৈত্রিক সম্পত্তি স্ত্রী ও পাঁচ কন্যার নামে দলিল করে দেওয়ার পর পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন স্বজন বিভিন্ন সময়ে পরিবারটির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন। এমনকি বসতঘর দখল ও ভাঙচুরের অভিযোগও রয়েছে।
পরিবারটির অসহায় অবস্থার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাটি গুরুত্বের সঙ্গে আমলে নেয়। সরেজমিন পরিদর্শন শেষে ইউএনও ও ওসি জানান, উভয় পক্ষকে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন দশমিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স জামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব জামাল হোসেন। তিনি অসহায় পরিবারটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে ঘর নির্মাণের জন্য টিনসহ প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, “মানবিক দিক বিবেচনায় উপজেলা প্রশাসন সবসময় পরিবারটির পাশে থাকবে। তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ওসি আতিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা,প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতায় দীর্ঘদিনের এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান হবে। একই সঙ্গে অসুস্থ মোসলেম ফরায়জি, তার স্ত্রী ও পাঁচ কন্যা নিরাপদ পরিবেশে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন,এমন আশাই এখন
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!