- প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪৬ পিএম
অসহায় রবি-সুজিতাদের পাশে মানবিক ইউএনও
গৌরনদী (বরিশাল) প্রতিনধি \ সেই বিখ্যাত আসমানী কবিতার “আসমানী”র চেয়েও ভয়াবহ অবস্থার মধ্যে বসবাস করছিলেন বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবি রায়। উপরের ছাউনি ও চারিদিকের বেড়া হিসেবে ছেড়া-ফাঁটা পলিথিন দিয়ে কোনরকম দুটি ছাপরা ঘর বানিয়ে একটিতে রবি রায় তার পরিবারের সদস্যদের নিয়ে এবং অপর একটিতে তার বৃদ্ধা মা সুজিতা রানী রায় বসবাস করে আসছিলেন।
বিভিন্নরোগে আক্রান্ত দিনমজুর রবি রায় দীর্ঘদিন থেকে কোন কাজকর্ম করতে পারছেন না। তাই তার ছোট ছোট পাঁচজন ছেলে-মেয়ে স্কুলে যাচ্ছেনা। রবি রায়ের পরিবার চলছে অর্ধাহারে ও অনাহারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজরে আসে উজিরপুর উপজেলার মানবিক নির্বাহী অফিসার হিসেবে খ্যাতি অর্জন করা মো. আলী সুজার। তাৎক্ষনিক তিনি রবি-সুজিতাদের বাড়িতে ছুটে যান।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার সরকারি ফেসবুক আইডি ‘ইউএনও উজিরপুর’ থেকে পুরো বিষয়টি নিয়ে একটি পোস্ট করার পর বিষয়টি সকলের নজরে আসে। মুহুর্তের মধ্যে ওই পোস্টটি ভাইরাল হয়ে যায়। পোস্টের কমেন্টে মানবিক ইউএনও আলী সুজাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা জানিয়েছেন-রবি রায়দের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওটি চোখে পরার সাথে সাথে তাদের (রবি রায়) বাড়িতে ছুটে গিয়েছি। ইউএনও আরও বলেন-গিয়ে যা দেখলাম তাতে মনে হল, জরাজীর্ণভাবে এভাবে বসবাস করা কোনভাবেই সম্ভব নয়। ছেড়া-ফাঁটা পলিথিন দিয়ে মোড়ানো খুপরি ঘরে বসবাস দেখে মনের অজান্তে আর নিজের চোখের জল আটকাতে পারিনি। যেখানে তাদের আসন্ন সার্বজনীন দুর্গাপূজার আনন্দ উৎসবের প্রস্তুতি নেয়ার কথা, সেখানে তারা জরাজীর্ণ ঘরে অর্ধাহারে-অনাহারে শত কস্টের মাঝে কিভাবে বেঁচে আছেন।
ইউএনও আলী সুজা আরও বলেন-খানিকটা সময় কোন ভাষা উচ্চারন করতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে পরলাম এবং মানুষগুলোর জন্য কিছু করার তাড়না অনুভব করলাম। পরবর্তীতে রবি রায় ও তার বৃদ্ধা মা সুজিতা রানী রায়সহ পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রাথমিকভাবে কিছু খাবারের ব্যবস্থা, ঘর করার জন্য সরকারি টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!