- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ১১:২৪ পিএম
ওযুখানা পরিস্কারের সময় বিদ্যুৎম্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বরিশাল :
বন্ধুদের সাথে নিয়ে মসজিদ পরিস্কারের পর ওযুখানা পরিস্কারের সময় বৈদ্যুতিক মোটরের (পানির পাম্প) তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাহিম প্যাদা (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত্যু মাহিম বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পূর্ব বড়দুলালী গ্রামের ফরহাদ প্যাদার একমাত্র ছেলে ও কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র।
ঘটনাস্থল পরিদর্শন করে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গৌরনদী থানার এসআই নজরুল ইসলাম জানান, উপজেলার পূর্ব বড়দুলালী গ্রামের মাহিম প্যাদা তার ৩/৪ বন্ধুকে সাথে নিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পূর্ব বড়দুলালী গ্রামের বাদামতলা জামে মসজিদ পরিস্কার পরিছন্নতার কাজ করছিলো। একপর্যায়ে ওযুখানা পরিস্কারের সময় বৈদ্যুতিক মোটরের (পানির পাম্প) তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাহিম প্যাদা গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে (মাহিম) গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত মাহিমের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরাতহাল শেষে মাহিমের লাশ দাফনের অনুমতি দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একবছর পূর্বে মাহিমের তিনবছরের বোন ফাইজা আক্তার পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। এবার ফরহাদ প্যাদার একমাত্র ছেলে মাহিমের মৃত্যুর পর পুরো পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!