- প্রকাশিত: ২১ মে ২০২৬ ০৪:০২ পিএম
অবশেষে চলমান মামলার মধ্যেই চলে গেলো ওমান প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ফসল হতভাগ্য শিশুটি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পিতৃত্বের পরিচয় সংকটে আদালতে চলছে মামলা। সেই সময়ই চলে গেল হতভাগ্য শিশু সিজার।
অভিযোগ রয়েছে, ওমান প্রবাসীর স্ত্রী শারমিন বেগমের সঙ্গে তার আপন শ্বশুরের অনৈতিক সম্পর্কে এক মাস ১৫ দিন আগে এ নবজাতক ছেলেটির জন্ম হয়েছিল।
বুধবার (২০ মে) শিশুটির মৃত্যুর বিষয়টি গলাচিপা থানায় জানান শিশুটির মা শারমিন বেগম।
গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. জিলোন সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গলাচিপা থানা পুলিশ ও শিশুর মা শারমিনের সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার প্রবাসী শামিম গাজীর স্ত্রী শারমিন বেগমের অনৈতিক সম্পর্কে সিজার নামের একমাস ১৫ দিন আগে এক ছেলের জন্ম হয়। গত ১৬ মে শিশুর মা শারমিন নিজে চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এসময় শিশুটি তার সঙ্গে ছিল। বুধবার সকালের দিকে শিশু সিজার অসুস্থ হলে তার মা তাকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, তিন বছর ধরে ওমানে অবস্থানরত এক প্রবাসীর স্ত্রী শারমিন বেগমের সঙ্গে আপন শ্বশুরের অনৈতিক সম্পর্কের ফলে সন্তান প্রসবের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ট হয়েছে। এ ঘটনায় একটি ধর্ষণ ও নবজাতক বিক্রির অভিযোগের মামলায় শ্বশুর রুস্তুম গাজী, লিপি বেগমকে পুলিশ গ্রেপ্তার করে।
এ প্রসঙ্গে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার মো. নুর উদ্দিন বলেন, দুপুরের দিকে ইমার্জেন্সিতে শারমিন বেগম তার শিশু সিজারকে নিয়ে আমাদের কাছে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি শিশুটি আগেই মারা গেছে। পরে বিষয়টি গলাচিপা থানা পুলিশকে জানাই।
এ বিষয়ে গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. জিলোন সিকদার বলেন, আমরা শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!