- গৌরনদী প্রতিনিধি
- প্রকাশিত: ১৭ জুন ২০২৬ ০১:০৮ পিএম
অবৈধ বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন, গ্রাহককে জরিমানা
বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ২৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুত ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের রায়ে এক গ্রাহকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে পল্লী বিদ্যুত সমিতির গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. এ. হালিম খান জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্য পর্যন্ত গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের মিজান সরদারের ছেলে রবিউল সরদারের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ ব্যবহার সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়ায় (অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায়) তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নির্দেশে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এ, হালিম খান আরও জানিয়েছেন, একইদিন গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তারা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন থেকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ২৩ জন বিদ্যুত গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পল্লী বিদ্যুত সমিতির গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এ, হালিম খান বলেছেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্দেশনা এবং বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে গৌরনদী জোনাল অফিস কর্তৃক একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!