- প্রকাশিত: ২০ মে ২০২৬ ০৮:০৮ এএম
নলছিটিতে অধ্যক্ষের ঘুষিতে দুই দাঁত পড়ে গেল কম্পিউটার অপারেটরের
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়
অবস্থিত প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (EIIN: ১৩২৪১৩)কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান সোমবার (১৮ মে) বেলা ১১ টার দিকে তার প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর মো.ওয়াহিদুজ্জামানের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছেন।
ভুক্তভোগী কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান তার কাছ থেকে গত বছরের (২০২৫)কোরবানির পরে ২০০০০( বিশ হাজার) টাকা ধার নেন। ধারের টাকা ফেরত চাইলে অধ্যক্ষ তা না দিয়ে ৬-৭ মাস ঘুরান। এক পর্যায় মাস তিনেক আগে তার পাওনা টাকা পরিশোধ করেন অধ্যক্ষ। বিষয়টি কলেজের অন্যান্যরা( শিক্ষক ও স্ট্যাফরা) জেনে যান। এতে ক্ষিপ্ত হন ওই অধ্যক্ষ। সোমবার সকালে ( ১১টার দিকে) অধ্যক্ষ হাফিজুর রহমান তাকে কলেজের অফিস কক্ষে ডেকে নিয়ে টাকা ধার নেওয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে তিনি (অধ্যক্ষ )ক্ষিপ্ত হয়ে তার ( কম্পিউটার অপারেটরের) মুখে কয়েকটি ঘুষি মারেন। এতে তার দুটি দাঁত ভেঙে পড়ে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। আহত অবস্থায় তিনি ঝালকাঠি সদর হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আজ মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন।
অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান বিষয়টি স্বীকার করে জানান, আমি একটু উত্তেজিত হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। এটা আমার ভুল হয়েছে। এ জন্য আমি দুঃখিত। কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাহেব অভিযোগের বিষয়টি ফয়সালা করবেন। ###
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!