- প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৬ পিএম
নলছিটিতে নবাগত ইউএনও’র মত বিনিময় সভা অনুষ্ঠিত
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও ‘নলছিটি প্রেসক্লাব’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। বৃহষ্পতিবার (১১ই সেপটেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নলছিটি উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রæতি ব্যাক্ত করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। ১০ই সেপটেম্বর (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নলছিটিতে যোগদান করেছেন তিনি।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো: আনিচুর রহমান (হেলাল) খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেলিম গাজী, পৌর বিএনপির সভপিতি মো: মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, সুশীল সমাজ প্রতিনিধি মো: শামসুল আলম বাহার, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী খলিফা, নলছিটি প্রেসক্লাব’র সহ সভাপতি ধেনিক বাংলাদেশের খবর এর নলছিটি উপজেলা প্রতিনিধি মো: শাহাদাত হোসেন মনু, জামায়েতে ইসলামী বাংলাদেশে এর উপজেলা আমীর মাওলানা মো: জাকির হোসেন, ইসলামী আন্দোলন এর উপজেলা সভাপতি মাওলানা মো: শাহজালাল প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, ইসলামী আন্দোল বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, নলছিটি প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিব হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!