- প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪০ পিএম
নলছিটিতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ৬০টি বকনা বাছুর বিতরণ
নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন দরিদ্র জেলের মাঝে ৬০টি সুস্থ ও সবল বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
২০২৫–২০২৬ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জোবায়ের হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক জনাব মোঃ আনিসুজ্জামান, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ এনামুল হক, মৎস্য বীজ উৎপাদন খামার ঝালকাঠি সদরের খামার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল কুদ্দুস মিয়া এবং নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব সাইয়্যেদা।
বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে জেলেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এবং বিকল্প আয়ের পথ তৈরি হবে। পাশাপাশি দেশীয় মাছ ও জলজ সম্পদ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে এ প্রকল্প।
অনুষ্ঠান শেষে উপকারভোগী জেলেদের হাতে আনুষ্ঠানিকভাবে বকনা বাছুর তুলে দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!