- প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩১ পিএম
নলছিটি সেটেলমেন্ট অফিসে ঘুষের রাজত্ব , ঘুষের ভিডিও ভাইরাল
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি সেটেলমেন্ট অফিসের খারিজ সহকারী আব্দুল লতিফ (অতিরিক্ত দায়িত্ব রেকর্ড কিপার) ঘুষ লেনদেনে জড়িয়ে পড়েছেন—এমন প্রমাণ গোপন ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ষাটোর্ধ গ্রহীতা পকেট থেকে ৫০০ টাকার একটি নোট বের করে দেন। আব্দুল লতিফ সরাসরি হাতে না নিয়ে ড্রয়ার খুলে দিলে গ্রহীতা টাকাটি সেখানে রেখে দেন। এভাবে ঘুষ নেওয়ার অভিনব কৌশল চালু করেছেন তিনি।
সরেজমিনে জানা যায়, ওই বৃদ্ধ ব্যক্তি পর্চা তুলতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হয়েছেন। স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ২০২১ সালে নলছিটিতে যোগদানের পর থেকেই আব্দুল লতিফ অফিসে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন। নানা অজুহাতে সেবা গ্রহিতাদের হয়রানি করে তিনি নিয়মিত ঘুষ গ্রহণ করে আসছেন। তার ঘুষ গ্রহণ এখন যেন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী সেবাগ্রহীতারা মুখ খুলতে শুরু করেছেন। তারা অভিযোগ করে বলেন, “অফিসে কোনো কাজই ঘুষ ছাড়া হয় না। আব্দুল লতিফ এমন এক ঘুষের সাম্রাজ্য গড়ে তুলেছেন, যেখানে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল লতিফ সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।
জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ মজিদুল ইসলাম বলেন, “আমরা কোনো অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
অন্যদিকে, উপজেলার ভুক্তভোগী বাসিন্দারা আব্দুল লতিফের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কেউ সাধারণ মানুষের সঙ্গে এমন হয়রানি ও ঘুষের রাজত্ব চালাতে না পারে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!