- প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ০২:৩৮ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়াগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়েছে। এঘটনায় নারী-পুরুষ সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এরমধ্যে ৪ জনের অবস্থা গুরুত্বর। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুত্বর আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, যমুনা লাইন পরিবহনের একটি বাস ৩০ জন যাত্রী নিয়ে দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে খাঞ্জাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১০জন যাত্রী কমবেশি আহত হয়। খবরপেয়ে গুরুত্বর আহত ৪জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!