- মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ০৯:৪৬ পিএম
নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজ খান সহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু তার বক্তব্যে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপির নেতাকর্মীরা ব্যপক হামলা-মামলার শিকার হয়েছেন কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই।
যদি আওয়ামী লীগের মতো একই পথে আমরা কাটতাম তাহলে আওয়ামী লীগের কেহ নিজ বাড়িঘরে থাকতে পারতেন না। আওয়ামী লীগের নেতাকর্মীদের হুশিয়ার করে দিয়ে সালাউদ্দিন পিপলু আরো বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যদি কোথাও কোনো নৈরাজ্য বা নাশকতামূলক কর্মকাণ্ড করে তাহলে তাদেরকে দাত ভাঙা জবাব দেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!