- ভোলা প্রতিনিধি
- প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ১২:৪৭ এএম
নিষেধাজ্ঞা অমান্য করে চরফ্যাশনে ভূমিহীনদের জমি দখলের চেষ্টা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চরফ্যাশন উপজেলার চরযমুনা মৌজার ভূমিহীনদের জমি দখলের চেষ্টা করছে স্থানীয় প্রভাবশালী জসিম উদ্দিন গং।
ভূমি বন্দোবস্ত নীতিমালায় শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ভূমিহীন সামসূল হুদা ৫০শতাংশ এবং ভূমিহীন জাকির ১৪শতাংশ জমি বন্দোবস্ত পেয়ে দীর্ঘদিন ভোগ দখলে আছেন। একই মৌজার প্রভাবশালী জসিম গং ক্ষমতার অপব্যবহার করে দলের নাম ভাঙ্গিয়ে বর্ণিত অভিযোগকারীদের ভূমি আত্মসাৎ করতে একের পর এক হুমকি-ধামকি এবং মিথ্যা মামলা-হমলার করার চেষ্টা চালাচ্ছে।
ভূমিহীন সামসুল হুদা ঢাকা চেম্বার জজ আদালতে এবং জাকির চরফ্যাশন বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালতে জসিম গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর যথাক্রমে সিপি ২৪০০/২০২১ এবং ৬৭/২০২০। আদালত বিরোধীয় ভূমির উপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিলে জসিম গংরা আদালতের নিষেজ্ঞা অমান্য করে বিরোধীয় ভুমির আকার-আকৃতি পরিবর্তনের লক্ষ্যে বালি ভরাটসহ ঘর-দরজা নির্মাণের অপচেষ্টার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী জাকির বলেন,আমরা দুলারহাট থানা গেলে বিবাদী জসিম গংরা থানা এসে পুলিশের সামনে আমাদেরকে অশ্লীল ভাষায় গালমন্দ, খুন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি-ধামকি দেয়।
দুলারহাট বাইপাস রাস্তা দখল করে ঘর নির্মাণ,জনমনে ক্ষোভ
গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ করছে দুলারহাট থানার প্রভাবশালী ব্যবসায়ী হারুন। রাস্তাজুড়ে ঘরটি উত্তোলন, মাটি কেটে দখল দারিত্ব বন্ধ করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে ব্যর্থ হয়েছে এলাকাবাসী । সূত্রে জানা গেছে দুলারহাট উত্তর বাজার হতে ঘোষের হয়ে বাংলা বাজার যাতায়াতের তখনকার একমাত্র প্রধান এই রাস্তাটি।পিএস ও এসএ এবং ডিয়ারা খতিয়ানে এটি সরকারি রাস্তা উল্লেখ থাকলেও অদৃশ্য কারণে তা উপেক্ষা করে মাটি কাটা এবং ঘর নির্মাণ করছে হারুনসহ অনেকেই। এক সময়ের ঐতিহ্যবাহী মাটির রাস্তাটি সংস্কারের অভাবে যে যার মত ভোগ দখল করে ব্যবহার করছে।
এলাকায় সূত্রে জানা গেছে, দুলারহাট থেকে ঘোষেরহাট যেতে খালের পূর্বপাশ ঘেষে একসময় এই সরকারি এই রাস্তাটি দিয়ে মানুষ চলাচল করত। খালটির পশ্চিম পাশ দিয়ে একটি পাকা সড়ক নির্মাণ হওয়া ব্যবসায়ী হারুনের মত কিছু স্বার্থনেস্বী মহল আস্তে আস্তে রাস্তাটি দখলের পায়তারা চালাচ্ছে। এমন একটি সংবাদের খরব শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই প্রভাবশালী হারুন করো কথা কর্ণপাত না করে রাস্তা জুড়ে ঘর নিমার্ণ করার কাজ করছেন। এলাকাবাসী জানান, হারুন সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ করছে। সচেতন মহলের দাবী সরকারি রাস্তাটি ক্ষমতার অপব্যবহার করে প্রভাবশালীরা দখল করায় ভবিষ্যতে জনচলাচলে বড় ধরনের বিঘœ ৃসৃস্টি হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!