- প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ০৬:০৯ পিএম
নড়বড়ে ব্রিজে শিক্ষার্থীদের প্রাণের ঝুঁকি, প্রশাসনের আশ্বাস দ্রুত ব্যবস্থা
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন আলীম মাদ্রাসা সংলগ্ন খালের উপর নির্মিত কাঠের পুলটি নড়বড়ে অবস্থায় হেলে পড়েছে। প্রতিদিন এই পুল দিয়ে যাতায়াত করা শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী এখন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছেন। যেকোনো মুহূর্তে পুলটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলটির কাঠ নষ্ট হয়ে দুর্বল হয়ে পড়লেও কোনো সংস্থার নজরে আসেনি। সাম্প্রতিক বৃষ্টিতে কাঠ আরও নরম হয়ে পুলটি একদিকে হেলে পড়ে। বর্তমানে পুলের মাঝামাঝি অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি এবং ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি ইউনিয়ন পরিষদের কাজ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।”
সংশ্লিষ্ট বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার জানান,
“ইউএনও স্যার নির্দেশ দিয়েছেন। আমরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে জরুরি ভিত্তিতে পুলটি চলাচলের উপযোগী করার কাজ করছি। কয়েকদিনের মধ্যেই মেরামত কাজ সম্পন্ন করা হবে এবং সামনের এডিপি বরাদ্দের মাধ্যমে পুলটি নতুনভাবে নির্মাণের পরিকল্পনা রয়েছে।”
এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধান এবং নতুন একটি শক্ত কাঠামোর পুল নির্মাণের দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!