- প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৫ পিএম
নারীর স্বাস্থ্য সুরক্ষায় বেতাগীতে প্রোজেক্ট অপরাজিতা
বরগুনা জেলা প্রতিনিধি
মানব সভ্যতার বিকাশে নারী-পুরুষ উভয়ের অবদান সমান, সমাজে চলার পথে তারা একে অপরের পরিপূরক। অথচ আজও নারীরা নানা কারণে বঞ্চিত হচ্ছে, বিশেষ করে মাসিককালীন সময়ে সামাজিক সংকোচ ও জড়তার কারণে তাদের পিছিয়ে পড়তে হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানতে পারা ও সচেতনতার অভাব এই সময়ে নারীর জীবনে বড় প্রতিবন্ধকতা তৈরি করে। এ বাস্তবতা থেকে নারীর পাশে দাঁড়াতে এবং তাদের আত্মবিশ্বাসী করে তুলতে চলো স্বপ্ন ছুঁই ও সুপরিচিত ব্র্যান্ড সেনোরা এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন “গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি ” হাতে নিয়েছে বিশেষ উদ্যোগ প্রোজেক্ট “অপরাজিতা”। এই প্রজেক্টের মূল লক্ষ্য হলো কিশোরী ও অসহায় নারীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান এবং মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টি।
সম্প্রতি বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজন করা হয় সচেতনতামূলক ক্যাম্পেইন, যেখানে সংগঠনের নারী স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলে মাসিককালীন যত্ন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো সহজভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ শাহিন, এসময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক মহাসিন খান, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম হাওলাদার, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির মো ইমরান হোসেন, খাইরুল ইসলাম মুন্না, আরিফুর ইসলাম মান্না, সৌরভ জোমাদ্দার, ইশমাত মাহাজাবিন বিন্তি, তৌহিদ, আরিফ হাসান , রিয়া, শেফা, বুশরা, অনন্য , অঙ্কিতা, অধরা প্রমুখ।
গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি -এর প্রতিষ্ঠাতা মো খাইরুল ইসলাম মুন্না বলেন, “নারীরা সমাজের অর্ধেক। অথচ পিরিয়ড নিয়ে এখনো কুসংস্কার ও সংকোচ বিদ্যমান, যা তাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। অপরাজিতা প্রজেক্টের মাধ্যমে আমরা নারীদের স্বাস্থ্য সচেতন করতে চাই, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে।"
এই উদ্যোগ শুধু স্যানিটারি ন্যাপকিন বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং নারীদের মানসিক বাধা দূর করে আত্মবিশ্বাসী করে তোলা এবং সমাজে মেন্সট্রুয়াল হাইজিন নিয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলার এক অনন্য প্রয়াস। গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি -এর স্বেচ্ছাসেবীরা বিশ্বাস করে “নারী এগিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে; সমাজ এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!