- প্রকাশিত: ৮ জুন ২০২৬ ০৬:২২ পিএম
নারীর ক্ষমতায়নের জন্য উঠান বৈঠক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের লক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার “তথ্য আপা” প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অর্ধশতাধিক নারীদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বণিক, গ্রাম আদালত পরিচালনা উপজেলা সমন্বয়কারী দেলোয়ার হোসেন প্রমূখ।
উঠান বৈঠকে গ্রাম আদালত সম্পর্কে ডকুমেন্টরি প্রদর্শন, হামের প্রতিকার ও প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি সেবা গ্রহনে হটলাইন নাম্বারের ব্যবহার বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয়। উল্লেখ্য সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে “গৌরনদী তথ্যকেন্দ্র” সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের কাছে বিনামূল্যে পৌঁছে দিয়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষে কাজ করে আসছে তথ্যকেন্দ্র।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!