- নিউজ ডেস্ক
- প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ১১:২০ এএম
মুলাদীতে ১৫০ পিস ইয়াবাসহ যুবক আটক
বরিশালের মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৪ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন জাহিদ বেপারী (২৫)। তিনি মৃত আব্দুর রহিম বেপারীর ছেলে এবং মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ি এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশাল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জাহিদ বেপারীকে তার বসতঘরের প্রবেশ কক্ষ থেকে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা একটি লেদারের মানি ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১৫০ পিস মিথাইল অ্যামফিটামিন (ইয়াবা) ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৫ গ্রাম।
এ সময় একই মানি ব্যাগ থেকে মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২ হাজার ৫০০ টাকা নগদ জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক জাহিদ বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুলাদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!