- প্রকাশিত: ১৮ মে ২০২৬ ১১:০৪ এএম
মোটরসাইকেলের ওপর আয়কর প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
মোটরসাইকেলের ওপর নতুন আয়কর ও অতিরিক্ত ফি আরোপের প্রতিবাদে এবং এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাইকার ও সাধারণ মোটরসাইকেল চালকরা।
রোববার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় বরগুনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইয়ামাহা রাইডার্স ক্লাব বরগুনা।
বরগুনা ইয়ামাহা রাইডার্স ক্লাবের প্রতিনিধি খান শুভ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সদস্য শাহ আলী, সাইফুল্লাহ আল আজহারী ও সাংবাদিক মাছুম বিল্লাহ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার বাইকার ও রাইডাররা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মোটরসাইকেল এখন শুধু শখের বাহন নয়, বরং অনেকের জীবিকা ও দৈনন্দিন চলাচলের অন্যতম মাধ্যম। হঠাৎ করে আয়কর ও অতিরিক্ত ফি আরোপ সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
তারা আরও বলেন, কর বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নাগরিকদের সঙ্গে আলোচনা করে একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য কাঠামো নির্ধারণ করা উচিত ছিল। অবিলম্বে এ কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!