- রাহাদ সুমন,বরিশাল ব্যুরো
- প্রকাশিত: ২০ জুন ২০২৬ ১০:২৪ পিএম
মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ
মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক নিজ এলাকা থেকে আত্মগোপন করেছে।
শনিবার (২০ জুন) বিকেলে নির্যাতিতা শিশুর চাচী জানান, শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নির্যাতিত শিশুর পরিবারের অভিযোগ, শুক্রবার (১৯ জুন) বিকেলে প্রতিবেশী মৃত আজাহার সিকদারের ছেলে জালাল সিকদার (৬৫) তিনবছরের ওই শিশু কন্যাকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষকের একাধিক বিয়ে থাকলেও বর্তমানে তার ঘরে কোন স্ত্রী নেই।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ জানান, শিশু কন্যাটির যৌনাঙ্গ ফোলা ও রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওইদিন রাতে হাসপাতালে নিয়ে আসে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার এসআই মো. ফিরোজ আলম বলেন, খবর পেয়ে ওই রাতেই আমি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। পরবর্তীতে নির্যাতিতা শিশুর চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেছি।
তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!