- প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩২ পিএম
মিডিয়ায় সংবাদ প্রচার, কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ
সোহাগ হাওলাদার, বরগুনাঃ
দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির আলমসহ ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই সাথে এ ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ ব্যারাকে পুলিশের বিছানায় বসে সন্ত্রাস দমন, বিষ্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল হাসানকে ভাত খাওয়ানোর একটি ভিডিও ফুটেজ আসে সময় সংবাদের কাছে।
ওই ভিডিওতে যুবলীগ নেতা আরিফ-উল হাসানের সঙ্গে পুলিশ ব্যারাকের মধ্যে দু'জন নারী, দু'জন পুরুষ এবং এক শিশুকে দেখা যায়। ভিডিওতে তাদের সাথে ব্যারাকে উপস্থিত থাকতে দেখা যায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির আলমকেও।
এ ঘটনা নিয়ে গত ১৪ সেপ্টেম্বর সময় টেলিভিশন, দেশ টেলিভিশন, যমুনা টেলিভিশনসহ বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, "ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ঘটনার দিন আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্তব্যরত সকল পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।"
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!