- প্রকাশিত: ১৯ জুন ২০২৫ ০৩:১৪ পিএম
মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেপ্তার
বরিশাল
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে প্রকাশ্যে কটুক্তি করার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে রবিবার (১৮ জুন) রাতে চরম উত্তেজনা ছড়িয়ে পরে।
স্থানীয় তৌহিদী জনতা কটুক্তিকারী তমাল বৈদ্যকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
খবর পেয়ে থানার ওসি মো. অলিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত তমাল বৈদ্যকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃত তমাল রাংতা গ্রামের তাপস বৈদ্যর ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, তমাল বৈদ্যর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ বৃহস্পতিবার তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হবে। ##
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!