- প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ০১:৫২ এএম
খুবি অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ০৩ মার্চ (মঙ্গলবার) নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আজমল হুদা, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।
বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা চৌধুরী সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, সাবেক ভিপি তরিকুল ইসলাম জহির, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, আল জামাল ভূঁইয়া, মোল্লা মারুফ রশীদ, হাফিজুর রহমান মনি, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, বদরুল আলম।
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলীর সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, প্রফেসর ড. এটিএম জহিরুদ্দিন, প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সেখ সাইফুল আলম বাদশা, উপ-পরিচালক (অ.হি.) জাবেদ এলাহী, উপ-রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান, উপ-পরিচালক এস এম আব্দুল্লাহ শাহানুর কবীর অয়ন, উপ-পরিচালক মিজানুর রহমান খান, সহকারী রেজিস্ট্রার মোঃ সফিকুল ইসলাম-সহ
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয় পরিবারের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ।
এই বিভাগের আরো খবর
-
রাহাদ সুমন:কম খরচে অধিক লাভের আশায় বরিশাল কৃষি অঞ্চলে দ্রুত বাড়ছে সয়াবিনের আবাদ। চলতি ইরি-বোরো ও রবি মৌসুমে বিভাগে সয়াবিনের...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ০৩ মার্চ (মঙ্গলবার) নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এ...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা...
-
ইন্দুরকানী উপজেলা প্রতি নিধি ঃ ৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়ন ১ নং চাড়াখালী ওয়ার্ড । এলজি,ই,ডি ব্রিজের উপর ও রাস্তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!